আর্জেন্টিনা আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছে। কাল জিতলে বা ড্র করলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবেন মেসিরা। সে কারণে এই ম্যাচে আর্জেন্টিনা নিয়মিত একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হতে পারে। চোট পাওয়া অ্যাঞ্জেল ডি মারিয়াকে খেলানোর ঝুঁকি হয়তো নেবেন না মার্টিনো।
আলবেসিলেস্তদের কোচ জেরার্ডো মার্টিনো বলেন, 'লিও খেলবে। একটা পরিকল্পনা আছে যে, আমরা তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, যেন সে ভালো অনুভব করে। তবে আমরা যখন টুর্নামেন্টের পরের পর্যায়ে থাকব, মেসি তখন ম্যাচ শুরু করবে।'
/এমআর/