কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে ভেনেজুয়েলা

063_539320210শেষ হলো কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা। কোয়ার্টারে উঠা ৮টি দল হলো যুক্তরাষ্ট্র, ইকুয়েডর, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, মেক্সিকো ও চিলি।

আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় সকাল সাড়ে ৭টা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-ইকুয়েডর। পরদিন ভোর ৬টায় পেরুর মুখোমুখি হবে কলম্বিয়া।

১৯ জুন ভোর ৫টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। একইদিন সকাল ৮টায় সেমির দৌড়ে লড়াইয়ে নামবে মিক্সেকো-চিলি।

সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ জুন। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ জুন ভোর ৬টায়।

/এমআর/