বেলের ওয়েলসের মুখোমুখি ইংল্যান্ড

একদিকে টুর্নামেন্টে টিকে থাকতে জয় ‌‌পেতে মরিয়া ইংল্যান্ড। প্রথম ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে কিছুটা ব্যাকফুটে ইংলিশরা। অন্যদিকে প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে বেশ আত্মবিশ্বাসী গ্যারেথ বেলের ওয়েলস। বি গ্রুপের খেলায় আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দল দুটি।355037FE00000578-3643030-image-a-48_1466004048070

এই ম্যাচে ইংল্যান্ডের বড় চিন্তা গ্যারেথ বেল। দলটির মিডফিল্ডার অ্যাডাম লাল্লানা মনে করেন, শুধু বেলকে নিয়ে ভাবাটা তাদের জন্য বোকামি হতে পারে। দলটি কেবল ওয়ান-ম্যান শো নয়। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। জোয়ে অ্যাল্লেন, অ্যারন রামসিরা দুর্দান্ত মেধাবী খেলোয়াড়। তাই শুধু বেলের ওপর নজর রাখতে গেলে অন্যরা আমাদের ওপর হামলে পড়তে পারে।

অন্যদিকে গ্যারেথ বেলের মতে, ‘আমরা জানি ইংল্যান্ড ভালো দল। এটাও জানি আমাদের দলটিও ভালো। ইংল্যান্ড যদি চিন্তা করে ভালো নৈপুণ্য দেখাবে আর যদি মনে করে আমাদের হারাতে পারবে; তো আমরাও একই চিন্তা করতে পারি।’35390AC800000578-3643030-Real_Madrid_star_Gareth_Bale_appears_in_high_spirits_alongside_C-a-16_1466000635634

এই ম্যাচের আগে খেলার বাইরে অন্যরকম টেনশনে রয় হজসনের দল। শনিবার রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইংল্যান্ড। তবে সেই ম্যাচের আগে ও পরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই দেশের সমর্থকরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, ফরাসি পুলিশকে তা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়। এরপরই উয়েফা রাশিয়াকে বলেই দিয়েছে, আরেকবার ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের বহিষ্কার করা হবে। ইংল্যান্ডকেও সতর্ক করে দেয়া হয়েছে।

সে কারণেই রয় হজসন ও অধিনায়ক ওয়েইন রুনি ভিডিও বার্তায় সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন দুই দেশের সমর্থকদের অনুরোধ করেছেন তারা যেন শান্ত থাকেন। লেনসের স্তাদে বোলার্ট-দেলেলিসের ধারণক্ষমতা ৩৫ হাজার হলেও ৪০ থেকে ৫০ হাজার ব্রিটিশ সমর্থক আজ শহরটিতে ভিড় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের সামাল দিতে ব্রিটেন থেকে অতিরিক্ত পুলিশ কর্মকর্তাদের উড়িয়ে আনা হয়েছে।

/এমআর/