আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সমালোচনায় মেসি

Screenshotফাইনালের বাকি মাত্র দুদিন কিন্তু তার আগেই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) একহাত নিলেন মেসি। বৃহস্পতিবার হস্টনে প্লেন দেরি করে ছাড়ার কারণে এএফএ-এর সমালোচনা করেছেন এই বার্সা তারকা।

চিলির বিপক্ষে কোপার ফাইনালকে সামনে রেখে হস্টনেই দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। কিন্তু সেখান থেকে ফেরার সময়েই বাধলো বিপত্তি। দীর্ঘক্ষণ বসে থাকলেও প্লেন ছাড়েনি মেসিদের।

শেষ পর্যন্ত বিরক্ত হয়ে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আবারও প্লেন ছাড়ার অপেক্ষায় বসে আছি। এএফএ একটি দুর্যোগের নাম।’

মেসির এমন পোস্টেই নড়েচড়ে বসে এএফএ। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্লেন দেরি করে ছাড়ার ব্যাখ্যা দেওয়া হয় তাদের পক্ষ থেকে। মূলত আবহাওয়া খারাপ দেখেই প্লেন দেরি করে ছাড়ে বলে দাবি তাদের। পরবর্তীতে কোপা আমেরিকার আর্জেন্টিনার সবকিছুর সময়সূচি নিয়মানুযায়ী চলবে বলেও জানায় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। 

/এমআর/