মেসি বলেন, 'ম্যাচের পর ড্রেসিং রুমে ফিরে আমি ভাবলাম জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। এটা আমার জন্য নয়!'
মেসির এই সিদ্ধান্ত হতাশ তার সতীর্থরা। সার্জিও রোমেরো বলেন, 'আমার মনে হয় হারের আকস্মিকতায় মেসি এমন সিদ্ধান্ত নিয়েছে। এটা তার আবেগী সিদ্ধান্ত।'
সার্জিও আগুয়েরো বলেন, 'আমাদের ড্রেসিং রুমের অবস্থা খুব একটা ভালো নয়। পেনাল্টি মিসের কারণে লিও এমন সিদ্ধান্ত নিতে পারে না।'
এর আগেও মেসি একবার অনানুষ্ঠানিকভাবে দেশের জার্সি গায়ে না তোলার কথা জানিয়ে দিয়েছিলেন। সেই সময় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কিছু কর্তার মধ্যস্থতায় মেসি দেশের হয়ে খেলতে ফের রাজি হয়েছিলেন। কিন্তু, এবার কি সত্যি সত্যি মেসির অবসরের ঘোষণাকে প্রত্যাহার করানো যাবে? আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কোন পথে হাঁটবে? এখন সেই দিকেই তাকিয়ে মেসির ভক্তকূল।
/এমআর/