ব্রাজিলের অলিম্পিক দলে নেইমার, কস্তা

ব্রাজিলের অলিম্পিক দলে নেইমার, কস্তাঅলিম্পিকে খেলতে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে রয়েছেন নেইমার, রাফিনিয়া ও ডগলাস কস্তা।
বার্সেলোনা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আগেই আলোচনা করে নেইমারকে কোপা আমেরিকায় না খেলিয়ে শুধু অলিম্পিকে খেলানোর সিদ্ধান্ত নেয়।
বার্সেলোনার ফরোয়ার্ড নেইমারের ক্লাব সতীর্থ রাফিনিয়া সম্প্রতি শেষ হওয়া কোপা আমেরিকার দলে শুরুতে ডাক পেয়েছিলেন। কিন্তু চোটের কারণে সেবার তাকে সরিয়ে নেওয়া হয়।

ব্রাজিলের অলিম্পিক স্কোয়াড:

গোলরক্ষক: ফের্নান্দো প্রাস, উইলসন

ডিফেন্ডার: লুয়ান, রদ্রিগো কায়ো, মারকুইনিয়োস, ডগলাস সান্তোস, জিকা, উইলিয়ান

মিডফিল্ডার: রাফিনিয়া, রদ্রিগো দৌরাদো, ফ্রেদ, চিয়াগো মাইয়া, ফেলিপে অ্যান্ডারসন।

ফরোয়ার্ড: নেইমার, ডগলাস কস্তা, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, লুয়ান।

/এফআইআর/