২০২১ পর্যন্ত বার্সাতেই থাকছেন নেইমার

অবশেষে গুঞ্জনের অবসান ঘটিয়েই ছাড়লেন বার্সা তারকা নেইমার। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তি আরও ৫ বছর বাড়িয়েছেন ব্রাজিল তারকা।
বৃহস্পতিবারই বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার ও তার এজেন্ট। এ প্রসঙ্গে সোস্যাল মিডিয়ায় ২৪ বছর বয়সী নেইমার বলেছেন, ‘একই স্বপ্ন লালিত করতে পেরে সত্যি আনন্দিত।’
এরফলে আগামী ২০২১ পর্যন্ত বার্সাতেই থাকছেন নেইমার। আগের চুক্তিটি ছিল ২০১৮ পর্যন্ত।
গুঞ্জন ছিল বার্সায় ভালো নেই নেইমার। তাই অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করতে চাইছেন ব্রাজিল ফরোয়ার্ড। শোনা যাচ্ছিল, প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন তিনি। এরআগে অবশ্য বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউ জানিয়েছিলেন ক্লাবের সঙ্গে নতুন করে চুক্তি করতে যাচ্ছেন নেইমার।  

উল্লেখ্য, ব্রাজিলের ক্লাব সান্তোস ছাড়ার পর ২০১৩ থেকে বার্সায় খেলছেন নেইমার।

/এফআইআর/