মেসিকে ফিরতেই হবে: পেলে

577649c6611eca1a6c000001লিওনেল মেসিকে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন কিংবদন্তি ফুটবলার পেলে। মেসিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে পেলে বলেন, ‘এটা সবাই মানবে যে গত এক দশক জুড়ে এই বিশ্বের সেরা ফুটবলারের নাম লিওনেল মেসি। আমি মেসিকে অনুরোধ করছি সে যেন অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। আশা করি, ও আমার অনুরোধ রাখবে। ওর ফুটবলে ফিরে আসা সকলের পক্ষেই অত্যন্ত দরকারি।'

কোপার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। ওই ম্যাচে পেনাল্টি মিস করেন তিনি। এ বিষয়ে পেলে বলেন, 'যে পেনাল্টি শট নিতে যায়, তার শট লক্ষ্যভ্রষ্টও হতে পারে। এটা ফুটবলেরই অঙ্গ। মেসি কেন তার জন্য নিজেকে অপরাধী মনে করছে? ওকে বিশ্ব ফুটবলে খুবই প্রয়োজন। ফুটবলের স্বার্থেই মেসিকে আবার ফিরতে হবে।'

/এমআর/