ইতালিয়ান ফুটবল টিমের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে বলা হয়েছে, ঢাকা অ্যাটাকে নিহতদের স্মৃতিতে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে আজ্জুরিরা।
শুক্রবার রাতে গুলশানের ক্যাফে হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। তারা বেশ কয়েকজন বিদেশি নাগরিককে জিম্মি করে। ওই হামলায় মোট নিহতের সংখ্যা ২৮ জন। এর মধ্যে আজ শনিবার সকালে ২০ বিদেশির লাশ উদ্ধার করা হয়। নিহত বিদেশিদের মধ্যে বেশ কয়েকজন ইতালিয়ান। এছাড়া ওই কমান্ডো অভিযানে নিহত হয় ৬ জঙ্গি। এর আগে শুক্রবার রাতে জঙ্গিদের গুলি ও বোমার আঘাতে ২ পুলিশ কর্মকর্তা নিহত হন।
/এমআর/