কাজী সালাউদ্দিন যাওয়ার কিছুক্ষণ পর ইউনাইটেড হাসপাতালে যান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ শাহেদ রেজা। তার সঙ্গে ছিলেন বিওএ সদস্য শেখ বশির আহমেদ বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার মো. রুহুল আমিন, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ইলিয়াস হোসেন, জাকির হোসেন চৌধুরী, ফেনী সকার ক্লাবের ম্যানেজার সাখাওয়াত হোসেন শাহীনসহ আরও অনেকে।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক মারুফ হাসান সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডে ডান পায়ের হাটুতে আঘাত পান। রক্তক্ষরণ হওয়ার পরও তিনি দীর্ঘক্ষণ ঘটনাস্থল ছেড়ে যাননি। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়।
তাকে দেখতে আসা ক্রীড়া ব্যক্তিত্বদের ধন্যবাদ জানান মারুফ হাসান। তিনি বলেন, 'আমি ভাষায় এ ঘটনা প্রকাশ করতে পারবোনা, এ রকম দুঃখজনক ঘটনাদেশে আর যেন কখনও না ঘটে।'
/আরএম/এমআর/