ইউরোতে দুজনের গোলই ৯টি করে। আর একটি গোল করলে প্লাতিনিকেও ছাড়িয়ে যাবেন রোনালদো। রোনালদোর পর ৭ গোল করে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের অ্যালেন শিয়েরার।
এই ম্যাচে মাঠে নামার আগে প্লাতিনির চেয়ে এক গোলে পিছিয়ে ছিলেন রোনালদো। একটি গোল করে প্লাতিনিকে ছোঁয়ার পাশাপাশি দলকেও ইউরোর ফাইনালে টেনে তুলেছেন করেছেন রোনালদো। নিজে একটি গোল করা ছাড়াও সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন তিনি। তার দুর্দান্ত নৈপুণ্যে ওয়েলসের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছড়ে পর্তুগাল। এ হারে ইউরোর সেমি থেকে বিদায় নিল গ্যারেথ বেলের ওয়েলস।
/এমআর/