জেল-জরিমানার বিরুদ্ধে আপিল করবেন মেসি

কর ফাঁকির অভিযোগে বার্সা তারকা লিওনেল মেসিকে ২১ মাসের জেল দিয়েছেন স্পেনের আদালত। একইসঙ্গে তাকে ২০ লাখ ইউরো জরিমানা করা হয়েছে।
তবে মেসি জানিয়েছেন, তিনি ওই জেল-জরিমানার বিরুদ্ধে আপিল করবেন। তার আইনজীবীরা নিশ্চিত, মেসির নামের পাশ থেকে এই কলঙ্ক তারা মুছে ফেলতে পারবেন।
স্পেনের আইনে এমন অপরাধে অবশ্য জেল খাটতে হয় না। সন্ত্রাসী কার্যকলাপের অপরাধবিহীন এমন প্রথম শাস্তির আদেশ স্থগিত থাকে। দুই বছরের কম সময়ের সাজা হলে এই আইন প্রযোজ্য।
মেসির আইনজীবীর বিশ্বাস আপিল করে আদালতে তারা মেসি ও তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। আইনজীবী এনরিক বাসিগালাপো ও হাভিয়ের সাঞ্চেজ ভেরা জানিয়েছেন, ‘আদালতের কাছে আমরা প্রমাণ করতে পারবো মেসি নির্দোষ।’
/এমআর/