ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয়েছে এই ক্যাম্পেইন। হ্যাশট্যাগ দিয়ে #WeAreAllLeoMessi ‘আমরা সবাই লিওমেসি’ এমনটি নামকরণ করেই চলছে এই ক্যাম্পেইন।
এ প্রসঙ্গে টুইট করেছেন বার্সা সভাপতি মারিয়া বার্তেমিউ। তিনি লিখেছেন, ‘লিও, তোমাকে যারা আক্রমণ করছে তারা একই সঙ্গে বার্সা ও এর ইতিহাসকে আক্রমণ করছে। আমরা তোমার পক্ষেই শেষ পর্যন্ত লড়বো; একসঙ্গে এবং সবসময়।’
উল্লেখ্য, গত বুধবার কর ফাঁকি মামলায় বার্সেলোনার একটি আদালত ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন আর্জেন্টিনা এবং বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসিকে। পাশাপাশি ২০ লাখ ইউরো জরিমানাও করা হয় তাকে। একই সঙ্গে তার বাবা হোর্হে মেসিকে ২১ মাসের কারাদণ্ড ও ১৫ লাখ ইউরো জরিমানা করা হয়। তবে স্প্যানিশ আইনানুযায়ী দুবছরের কম সাজা হলে জেলে যেতে হয় না।
/এফআইআর/