রোনালদোকে ইচ্ছে করে আঘাত করিনি: পায়েত

রোনালদোকে ইচ্ছে করে আঘাত করিনি: পায়েতইউরো ফাইনালে ফ্রান্সের মিডফিল্ডার দিমিত্রি পায়েতের করা কড়া ট্যাকলেই আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এমন ঘটনাকে ইচ্ছেকৃত নয় বলে দাবি করেছেন ফ্রান্সের এই তারকা।

পায়েত বলেন, ‘এটা আসলে চ্যালেঞ্জ করতে গিয়েই ঘটেছে আর কিছু না। আমি বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে এমনটি হয়েছে। তাকে আহত করে থাকলে সেটা ইচ্ছেকৃত নয়।’
নিজের সম্পর্কে বলতে গিয়ে পায়েত আরও বলেন, ‘মাঠে খারাপ কিছু হওয়া আমার স্বভাবে নেই। এনিয়ে সন্দেহও নেই।’
উল্লেখ্য, রোনালদোর অনুপস্থিতিতে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে এদেরের করা একমাত্র গোলে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় পর্তুগাল।

/এফআইআর/