সুবিধাবঞ্চিত শিশুদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আরামবাগ

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবলে চ্যাম্পিয়ন ফুটবল সাপোর্টার্স ফোরামসুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল ঈদ আনন্দ উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগ ফুটবল একাডেমি। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পল্টন ময়দানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামকে ২-০ গোলে পরাজিত করে আরামবাগ ফুটবল একাডেমি।

জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন আরামবাগের মো. সাব্বির। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৮ হাজার ও রানার আপ দলকে ৪ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সালমান। আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আরামবাগ ফুটবল একাডেমির হৃদয় (৯ গোল)।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ওয়ালটন গ্রুপের এডিশনাল ডিরেক্টর নিয়ামুল হক (হেড অব সার্ভিস) ও ক্রীড়া সংগঠক হেলেনা জাহাঙ্গীর ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো. ইয়াহিয়া।

/আরএম/এফআইআর/