২০১৩ সালে নিজ দেশের ক্লাব সান্তোস ছেড়ে বার্সায় পাড়ি দেন নেইমার। তবে এই ক্লাবে এসে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছিলো তার। কিন্তু এ ব্যাপারে তাকে সর্বাত্মক সহায়তা করেছিলেন জাতীয় দল সতীর্থ দানি আলভেজ।
নেইমার বলেন, 'ড্রেসিং রুমে যাওয়া পর দেখলাম মেসি, জাভি, ইনিয়েস্তা, পিকে ও আলভেজকে। তারা সবাই আমার আইডল। আমি যেন একটা প্লে-স্টেশনে এসেছিলাম। যেখানে আমার শুরুটা খানিক কঠিন ছিল।’
নেইমার আরও যোগ করেন, ‘সে সময় আলভেজ আমাকে বেশ সহায়তা করেছিল। আর আমার আজকের এই পর্যায়ে থাকার পেছনেও তার অবদান রয়েছে। সে আমার জন্যও প্রচুর করেছে।’
/এমআর/