আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে বিপিএল দলগুলোর পরিচিতি অনুষ্ঠানে এ লক্ষ্যই নির্ধারণ করেছে দলটির ম্যানেজমেন্ট।
মুক্তিযোদ্ধার ম্যানেজার আব্দুল মান্নান মজুমদার জানালেন, ‘এবার মোটামুটি সংগঠিত দলই মুক্তিযোদ্ধা। বরাবরই টিম ভালো করে আসছে। এবার মুক্তিযোদ্ধা মোটামুটি সংগঠিত দল। আমাদের দল ভালো খেলা উপহার দেবে বলে আশা রাখি।’
মুক্তিযোদ্ধা কোচ আব্দুল কাইয়ুম সেন্টু বলেন, ‘হেড কোচ হিসেবে এবারই প্রথম অ্যাসাইনমেন্ট পেয়েছি। মুক্তিযোদ্ধা যখন দল গড়ে, ততদিনে মোটামুটি সব ক্লাবগুলো দল গুছিয়ে নিয়েছে। তারপরও সবকিছু মিলিয়ে যে দল হয়েছে, আর বিগত দুই টুর্নামেন্টে দল যে পারফরম্যান্স করেছে তাতে আমি খুশি। তবে আমার দল আরেকটু ভালো করার ক্ষমতা রাখে। লিগে সেটিই দেখাতে চাই, মুক্তিযোদ্ধার লক্ষ্যটা খুব উঁচুতে নয়।’ বাস্তবতাটা মেনে নিয়ে দলের কোচ জানালেন সেরা চারে থাকার লক্ষ্য তাদের।
মুক্তিযোদ্ধার অধিনায়ক সাইদুল হক জানালেন, ‘আমাদের চেষ্টা থাকবে মাঠে আমাদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া। আশা করি দর্শকদের খুশি করতে পারবো।’
/আরএম/এফআইআর/