ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বলেছেন,‘শুধু বলার জন্য না। ব্রাদার্স সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়াই করে। লিগেও চ্যাম্পিয়ন হবার জন্যই লড়াই করব। এ জন্যই আমরা চমক দেখাতে সক্ষম হই।'
এবার নেপালের কোচ বাল গোপাল মহার্জনকে উড়িয়ে এনেছে ব্রাদার্স। এই কোচ মনে করেন ফুটবলে যেকোনও কিছুই সম্ভব। তিনি বলেন, 'টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে আমি খুশি। নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ফুটবলে যেকোনও কিছুই ঘটতে পারে। আমাদের সবগুলো ক্লাবকেই ভিন্ন ভিন্ন ভেন্যুতে ভ্রমণ করে খেলতে হবে। রিকভারির সময় পেতেই কষ্ট হবে। আশা করি আয়োজকরা এ বিষয়টির দিকেও নজর দেবেন।’
দলীয় অধিনায়ক ইবায়েদ হোসেন কমল বলেন, 'সিনিয়র-জুনিয়র মিলে এবার আমাদের ভালো দল হয়েছে। লিগেও ভালো করতে চাই।'
/এমআর/