বরাবরই বার্সা মূলত তরুণ খেলোয়াড়দের কিনতেই আগ্রহী। তরুণদের দলে ভিড়িয়ে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দলের সঙ্গে মানিয়ে নিয়ে তবেই তাদের মাঠে নামাতে আগ্রহী তারা। পিএসজি থেকে লুকাস ডিগনেকে বার্সায় আনার আনুষ্ঠানিক ঘোষণার দিন বার্সার ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজ বলেছিলেন, 'শুধু ভালো মানের খেলোয়াড় নয় একই সঙ্গে দীর্ঘদিন সেবা পাওয়াটাও বেশি গুরুত্বপূর্ণ।'
নবীন খেলোয়াড়দের দলের প্রবীণদের সঙ্গে মিলিয়ে খেলাতে চায় বার্সা। জেরার্ড পিকে ও মাসচেরানোর পেছনে খেলবেন সদ্য বার্সায় পা রাখা স্যামুয়েল উমতিতি। জর্ডি আলবার পেছনে খেলবেন ডিগনে। অন্যদিকে মিডফিল্ডে তৃতীয় অথবা চতুর্থ পছন্দ নবাগত ডেনিস সুয়ারেজ।
এর আগে ২০১৩-১৪ মৌসুমে ২১ বছর বয়সী নেইমারকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা।
/এমআর/