এবার নতুন কেনা বিলাসবহুল গাড়ির খবর দিলেন সিআর সেভেন। মাদ্রিদ সুপারস্টারের কালেকশনে যোগ হয়েছে নতুন একটি সুপার কার। বুগাতি বেরন নামে বিলাসবহুল এই কারটিকে ‘অ্যানিমেল’ বলে উল্লেখ করেছেন পর্তুগিজ অধিনায়ক।
বেরনের ১৬.৪ গ্র্যান্ড স্পোটর্স বিটেসে ভার্সনের গাড়িটি ঘণ্টায় ৪১০ কি.মি গতিতে ছুটতে পারে এটি। বিলাসবহুল এই গাড়িটির ০-১০০ কি.মি. গতি উঠতে সময় লাগে মাত্র ২.৬ সেকেন্ড।
বুগাতি লেভেলের গাড়িগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুতগতির হয়ে থাকে। রোনালদোর বুগাতি বেরন গাড়িটি মূল্য ১.২ মিলিয়ন ইউরো! বাংলাদেশি মুদ্রায় যার মূল্যমান দাঁড়ায় প্রায় ১০ কোটি ৪৮ লাখ টাকার মতো!
/এমআর/