বার্সা তারকা আগেই সেখানে ছিলেন নিজের পরিবারের সঙ্গে। গত বুধবার বিকালে যখন বেশ কিছু ফুটবল ভক্ত আর্জেন্টাইন তারকার সঙ্গে ছবি তোলার জন্য ইবিজার মেরিনার বোটাফচে সুযোগ খুঁজছিল তখনই সেখানে এসে হাজির একটি কালো গাড়ি। ভেতর থেকে বেরিয়ে এলেন আরেক তারকা ফুটবলার রোনালদো।
ঝকঝকে ইয়ট ভাড়া করে সেটাকেই ঘরবাড়ি বানিয়ে সমুদ্রের সঙ্গে মিতালি পাতিয়েছিলেন এমএল টেন। যেখানে তার প্রতিবেশী হিসেবে হাজির হন রোনালদো। পর্তুগিজ তারকার কালো ইয়ট আর মেসির ইয়টের মধ্যে ব্যবধান চার-পাঁচটি বোটের। মেসির মতোই নিজেকে প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছেন রোনালদোও। সে সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা।
/এমআর/