আগামী ০৩ কিংবা ০৪ ডিসেম্বর বার্সার মাঠ কাম্প ন্যুতে আতিথ্য নেবে রিয়াল। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোর ফিরতি লেগ হবে আগামী বছরের ২২ অথবা ২৩ এপ্রিল। দুই লেগের মাঝে ডিসেম্বরের ৮ থেকে ১৮ তারিখ পর্যন্ত ক্লাব বিশ্বকাপ খেলতে জাপানে থাকবে স্প্যানিশ জায়ান্টরা।
বর্তমান চ্যাম্পিয়ন বার্সা নিজেদের লা লিগার মৌসুম শুরু করবে রিয়াল বেটিসের বিপক্ষে। আগামী ২০ অথবা ২১ অগাস্ট ঘরের মাঠে রিয়াল বেটিসকে আতিথ্য দেবে মেসি বাহিনী। অপরদিকে রিয়াল লা লিগার প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মাঠে আতিথ্য নেবে।
এদিকে, আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচ খেলবে নতুনভাবে আবারও লা লিগায় উঠা আলাভেসের বিপক্ষে। ১০ বছর পর লা লিগায় ফিরেছে আলাভেস।
নগর প্রতিবেশী দুই দল রিয়াল ও অ্যাটলেটিকোর মধ্যে ‘মাদ্রিদ ডার্বির’ প্রথম লেগ হবে ২০ নভেম্বর। রোনালদো বাহিনীকে অ্যাটলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে নামতে হবে। আর আগামী বছর ০৯ এপ্রিল রিয়ালের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলবে অ্যাটলেটিকো।
/এমআর/