সেনা অভ্যুত্থানের কারণে তুরস্ক সফর করছেন না মেসি

060616 SOCCER Lionel Messi Barcelona PI MG.vadapt.664.high.1সেনা অভ্যুত্থানের প্রচেষ্টায় সৃষ্ট অস্থিতিশিলতার কারণে তুরস্ক সফরে যাচ্ছে না বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বার্সেলোনার সাবেক ফুটবলার স্যামুয়েল ইতোর আয়োজনে একটি চ্যারিটি ম্যাচ খেলতে তুরস্ক সফরের কথা ছিল আর্জেন্টাইন অধিনায়কের। শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যম এমনই খবর প্রকাশ করে।

শুক্রবার রাতে তার্কিশ সেনারা ট্যাঙ্ক নিয়ে আংকারা শহরে অভ্যুত্থানের চেষ্টা চালায়। ফলে ইবিজায় পরিবার নিয়ে ছুটি কাটানো মেসির দেশটিতে সফর বাতিল হয়।

বার্সার নিজস্ব টুইটারে এক বিবৃতিতে জানানো হয়, স্যামুয়েল ইতোর আয়োজনে একটি প্রীতি ম্যাচ খেলতে তুরস্কে যাওয়ার কথা ছিল লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তার। কিন্তু এই মুহূর্তে তুরস্কে অবস্থান করছেন না। তারা স্পেনেই আছেন। উদ্ভূত পরিস্থিতিতে তারা তুর্কি সফর বাতিল করেছেন।

তবে তুরস্কে অবস্থান করছেন, আরদা তুরান, কার্লোস পুয়েল, ডেকো ও এরিক আবিদাল। তবে তারা বিপদজনক অঞ্চল থেকে দূরে রয়েছে। আর তাদের সঙ্গে ক্লাবের যোগাযোগ রয়েছে।

তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টায় এখন পর্যন্ত ৬০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। যেখানে ১৭ জন পুলিশ নিহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭৫৪ জনকে।

/এমআর/