২০১৫-১৬ মৌসুমে লা লিগা থেকে বাদ পড়েছে রায়ো ভায়োকানো, গেটাফে আর লেভান্তে। তাদের পরিবর্তে লা লিগায় স্থান করে নিয়েছে দেপোর্তিভো আলাভেস, সিডি লিগানেস এবং ওসাসুনা।
২০১৫-১৬ মৌসুমে সেগুন্দা ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে লা লিগায় উত্তীর্ণ হয়েছে আলাভেস। দশ বছর পর তারা লা লিগায় খেলার সুযোগ পেয়েছে। সেগুন্দা ডিভিশনে রানারআপ হয়ে দ্বিতীয় দল হিসেবে লা লিগায় নাম লেখায় লিগানেস।এবারই তারা প্রথমবারের মতো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে।
এছাড়া, তৃতীয় দল হিসেবে লা লিগায় সুযোগ পেয়েছে ওসাসুনা। দুই বছর পর লা লিগায় ফিরেছে দলটি।
/এমআর/