হ্যাজার্ডকে মেসি-রোনালদোর পর্যায়ে নিয়ে যাবেন কন্তে!

এডেন হ্যাজার্ডচেলসির জন্য ২০১৫-১৬ মৌসুমটা ছিল ভুলে যাওয়ার মতো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও তারা শেষ করেছে ১০ম স্থানে থেকে। এর প্রেক্ষিতে চাকরি হারিয়েছেন হোসে মরিনহো।

তবে গত মৌসুমের কথা ভুলে নতুন করে শুরুর ঘোষণা দিলেন চেলসির নতুন কোচ অ্যান্তোনিও কোন্তে। আর দলের ভার নিয়েই মিডফিল্ডার এডেন হ্যাজার্ডকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কাতারে নিয়ে যাবেন বলে ঘোষণা দিলেন।

শনিবার কোন্তের অধীনে প্রাক মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামে চেলসি। তবে নিজের শুরুর ম্যাচেই দুর্বল রেপিড ভিয়েনার বিপক্ষে ২-০ ব্যবধানে হারে তার শিষ্যরা।

ম্যাচ শেষে কন্তে বলেন, 'এই দলটির আরও উন্নতি করতে হবে। আমাদের দুর্দান্ত কিছু ফুটবলার রয়েছে। দলে প্রতিভাবান প্রচুর তারকা রয়েছে। কিন্তু বিশ্ব এখনও মনে করে তারা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো বা পল পগবাদের মতো নয়। তবে আমি ত‌‌‌াদের সে পর্যায়ে নিয়ে যেতে পারি।'

গত মৌসুমে চেলসির হয়ে বাজে মৌসুম কাটিয়েছেন আগের মৌসুমে ব্লুজদের শিরোপা জয়ের অন্যতম নায় হ্যাজার্ড।এ বিষয়ে কন্তে বলেন, 'গত মৌসুমটা বাজে কেটেছে। শুধুমাত্র হ্যাজার্ড না সবাই খারাপ খেলেছে। তবে আমার বিশ্বাস সে নিজেকে ফিরে পাবে। সবদিক থেকেই সে বড় মাপের ফুটবলার।'

/এমআর/