Sheikh-Russel-KC২০১৭ সালের এএফসি কাপের বাছাই পর্বে খেলতে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী থেকে ৪ জন খেলোয়াড় ধার নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ধার করা ওই চার খেলোয়াড় হলেন, ইয়াসিন খান ( ডিফেন্ডার, শেখ জামাল) নাসির উদ্দিন চৌধুরী (ডিফেন্ডার, চট্টগ্রাম আবাহনী) রুবেল মিয়া ও মোহাম্মদ ইব্রাহীম (মিডফিল্ডার, চট্টগ্রাম আবাহনী)।
এএফসি কাপের সর্বোচ্চ দুইজন বিদেশি খেলানো যাবে। বিদেশি কোটায় খেলবেন শেখ রাসেলের নিজস্ব খেলোয়াড় ক্যামেরুনের ইকাঙ্গা ও নাইজেরিয়ার পল এমিল।
২১ থেকে ২৫শে আগস্ট এএফসি কাপের বাছাই পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে ভুটানে। সেখানে শেখ রাসেলের প্রতিপক্ষ ভুটানের এফসি টারটন ও চাইনিজ তাইপের তাতুন এফসি।
/আরএম/এমআর/