'মুস্তাফিজ আবারও আমাদের গর্বিত করো'

13729092_10154258247672012_7448394694920024612_nইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অনুজের প্রতি শুভকামনা জানাতে ভুলেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

মুস্তাফিজকে শুভকামনা জানিয়ে মুশফিক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘কাউন্টি মৌসুমের জন্য মুস্তাফিজকে শুভকামনা জানাচ্ছি। চ্যাম্পিয়ন হও, আবারও আমাদের গর্বিত করো।’

প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। দ্যুতি ছড়িয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ১৬ ম্যাচ খেলে ৬.৯০ ইকোনোমি রেটে দখলে নিয়েছেন ১৭ উইকেট। মজার বিষয়, প্রথমবারেই শিরোপার স্বাদ পেয়েছেন মুস্তাফিজ। নির্বাচিত হয়েছেন নবম আইপিএল-এর সেরা উদীয়মান খেলোয়াড়। দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশের ষোলো কোটি মানুষকে গর্বিত করেছেন মুস্তাফিজ। সে কারণে কিনা মুস্তাফিজকের নিয়ে প্রত্যাশার পারদ বেড়েছে বহুগুণ।

/এমআর/