মানবিক মেসি!

as২৪ বছর বয়সী সুলি বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে এসেছিলেন ইবিজা দ্বীপে। এ সময় দেখতে পান, দ‌‌‌ূরে ব্যক্তিগত প্রমোদতরীতে ঘুরছেন বার্সা তারকা লিওনেল মেসি। অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থক সুলি মেসিকে দেখে স্থির থাকতে পারেননি। প্লাস্টিকের মোড়কে মোবাইল ফোন নিয়ে তিনি এক কিলোমিটার সাঁতার কেটে পৌঁছে যান মেসির কাছে।

সাঁতরে মেসির ইয়ট অবধি পৌঁছে সুলির একটাই ইচ্ছা ছিল, সেলফি তুলবেন স্বপ্নের নায়কের সঙ্গে। মেসি সেলফি তো তুললেনই, সঙ্গে এক গ্লাস জুস খাইয়ে সুলির সঙ্গে কুড়ি মিনিটের আড্ডাও দিলেন।

শুধু তাই নয় সুলির ফিরতে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য স্পিডবোটের ব্যবস্থাও করে দেন ইবিজায় ছুটি কাটানো ‘মানবিক’ মেসি।36693B1100000578-3697345-image-a-87_1468928119630

/এমআর/