ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোর নকআউট পর্বে ইতালির কাছে হেরে স্পেনের হ্যাটট্রিক শিরোপার স্বপ্নটা হতাশায় রূপ নেয়। তাই অনেকটা আক্ষেপ নিয়েই আট বছরের স্পেন-অধ্যায়ের ইতি টানেন দেল বস্ক। এবার তারই স্থালাভিসিক্ত হলেন লোপেতেগুই।
লোপেতেগুই এর আগে রায়ো ভায়েকানো, রিয়াল মাদ্রিদ ‘বি’ টিম ও পোর্তোর কোচের দায়িত্ব পালন করেছেন। স্পেনের অনূর্ধ্ব-১৭, ১৯, ২০ আর ২১ দলকেও কোচিং করিয়েছেন তিনি। ২০১২ সালে স্পেন অনূর্ধ্ব-১৯ দল ও পরের বছর স্পেন অনূর্ধ্ব-২১ দলকে ইউরোপিয়ান ফুটবলের শিরোপাও জেতান। এবার তিনি সিনিয়র দলের কোচ হিসেবে কেমন করেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
/এমআর/