একদল শিশুর স্বপ্ন বাস্তবায়ন করলেন মেসি-পিকে

একদল শিশুর স্বপ্ন বাস্তবায়ন করলেন মেসি-পিকেসুবিধাবঞ্চিত একদল শিশুর স্বপ্ন বাস্তবায়িত করলেন বার্সেলোনা তারকারা। বার্সেলোনার একদল স্কুলের বাচ্চাদের সঙ্গে একটি বিশেষ দিন কাটিয়ে তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন লিওনেল মেসি, জেরার্ড পিকে এবং আরদা তুরান।

বিশেষ এই কর্মসূচি আয়োজন করে ক্লাব ফাউন্ডেশন ফুটবলনেট প্রোগ্রাম ও স্পন্সর প্রতিষ্ঠান বেকো। এসময় স্থানীয় স্কুলের ছোট বাচ্চাদের বিনোদন উপহার দেন বার্সার তিন তারকা। এমনকি তাদের সঙ্গে ট্রেনিং সেশনেও অংশ নেন তারা।
এমনকি তাদের সঙ্গে ট্রেনিং সেশনেও অংশ নেন তারা।বার্সার ট্রেনিং কমপ্লেক্স লা মেসিয়ার ইনডোরে স্কুল শিশুদের সঙ্গে ফুটবলে মাতেন মেসি, পিকে ও তুরান। যাদের প্রত্যেকের গায়ে ছিল ক্লাবের জার্সি। এমনকি সেই জার্সিতে তারকাদের অটোগ্রাফও নেয় ওই শিশুরা।
উল্লেখ্য, লিগ মৌসুম শুরুর আগে এখন প্রাক মৌসুমে নিজেদের ঝালিয়ে নিচ্ছে লুইস এনরিকের শিষ্যরা। তারা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে (আইসিসি) অংশ নিচ্ছে। সেখানে ৩০ জুলাই সেল্টিকের মুখোমুখি হবে বার্সেলোনা।
/এফআইআর/