ভুটান ম্যাচ পর্যন্ত বাংলাদেশে থাকছেন সেইন্টফিট

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফে ভুটান ম্যাচ পর্যন্ত থাকতে রাজি বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। তবে তিনি চুক্তি স্বাক্ষর করেননি। আরও কিছু বিষয় পর্যবেক্ষণে আছে তার। এই অজুহাতেই চুক্তি বিলম্বিত করছেন।  

আজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে এক বৈঠকের পর সেইন্টফিট এ তথ্য জানান।

মূলত বুধবার তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। কিন্তু দুই দিন আগে ফুটবল ওয়েবসাইট সুপার স্পোর্টসের এক সাক্ষাৎকারে সেইন্টফিট বলেন এই মুহূর্তে নাইজেরিয়াই তার প্রথম পছন্দ। এই জন্য তিনি বাংলাদেশে চুক্তি স্বাক্ষর স্থগিত করে রেখেছেন।

/আরএম/এফআইআর/