এক মাস পর মাঠে ফিরবেন রোনালদো

hi-res-ae3ce246831f1be6e99870cd2f496ccd_crop_northইউরোর ফাইনালে হাঁটুর চোটে ছিটকে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইনালের শুরুর দিকে স্বাগতিক ফ্রান্সের দিমিত্র পায়েতের কড়া ট্যাকেলের শিকার হয়ে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

সেই ইনজুরির জন্য রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারছেন না রোনালদো। চোট কাটিয়ে পর্তুগিজ এই যুবরাজের ফিরতে আরও এক মাস সময় লাগবে। তাই নতুন মৌসুমে লা লিগার প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। এর আগে উয়েফা সুপার কাপে সেভিয়ার মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। সেই ম্যাচেও ইউরো জয়ী এই উইঙ্গারকে দলে পাচ্ছে না সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

জিদান বলেন, 'মনে হচ্ছে রোনালদো ফিরতে আরও একমাস সময় লাগবে। সুপার কাপে আমরা তাকে পাচ্ছি না। এমনকি আমি মনে করি না যে লা লিগার প্রথম ম্যাচে সে খেলতে পারবে।' ইনজুরি কাটিয়ে উঠতে সিআর সেভেন কঠোর পরিশ্রম করছেন বলেও জানান রিয়াল বস।

/এমআর/