শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মিশিগানে মুখোমুখি হয় ইউরোপের দুই জায়ান্ট ক্লাব রিয়াল ও চেলসি। ম্যাচের ১৯ ও ২৬ মিনিটে জোড়া গোল করে উদযাপন করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। তবে খেলার ৩৭ মিনিটে ডিয়াজের গোল লিড বাড়িয়ে দিলে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।
বিরতি পর দারুণ কামব্যাক করে চেলসি। ম্যাচের ৮০ মিনিটে একটি গোল শোধ করেন বেলজিয়াম তারকা হ্যাজার্ড। ইনজুরি টাইমে আরেকটি গোল করে ব্যবধান কমান তিনি। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে মাঠ ছাড়ে আন্তোনিও কন্তের শিষ্যরা।
/এমআর/