ম্যাচের চতুর্থ মিনিটেই ম্যানইউকে লিড পাইয়ে দেন ইব্রা। সেটিও আবার দুর্দান্ত বাইসাইকেল কিকে। তবে, হোসে মরিনহোর শিষ্যদের চমকে দিয়ে ম্যাচের ২২ মিনিটে গালাতাসারের হয়ে গ্যামাস আর ৪০ মিনিটে ব্রুমা গোল করলে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ।
তবে জ্বলে উঠেন রুনি। ম্যাচের ৫৫ এবং ৫৯ মিনিটের মাথায় তিনি গোল করেন। রুনির জোড়া গোলে আবারও লিড পায় রেড ডেভিলসরা (৩-২)। ৬২ মিনিটের মাথায় দলের চতুর্থ গোলটি করেন ফেল্লাইনি। আর ৭৫ মিনিটে হুয়ান মাতার গোলে ব্যবধান ৫-২ করে ম্যানইউ।
/এমআর/