লিস্টারকে উড়িয়ে দিল পিএসজি

15009091-largeপ্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রবিবার সকালে মুখোমুখি হয়েছিল ইংলিশ চ্যাম্পিয়ন লিস্টার সিটি ও ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। এদিন লিস্টারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় খেলার ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন এডিসন কাভানি। খেলার ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জোনাথন ইকনো। থমাস ম্যুনেরর পাস থেকে গোল করেন জোনাথন। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পিএসজি।

খেলার ৬ মিনিটে স্কোর ৩-০ করেন লুকাস সিলভা। ম্যাক্সওয়েল আনদ্রাদের পাস থেকে গোলটি করেন তিনি। খেলার ৯০ মিনিটে লিস্টারের কফিনে শেষ পেরেকটি ঠুকেন অডোসন এদুয়ার্দ। শেষ পর্যন্ত ০-৪ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় ক্লদিও রানিয়েরির শিষ্যদের।

/এমআর/