হারে শুরু আর্জেন্টিনার



হারে শুরু আর্জেন্টিনার রিও অলিম্পিক ফুটবলের শুরুতেই হারের লজ্জা পেলো আর্জেন্টিনা। গ্রুপ ডি-এর ম্যাচে পর্তুগালের কাছে ২-০ গোলে হেরেছে তারা।

বৃহস্পতিবার ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে দুই দল সমান সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে স্ট্রাইকার পাসিয়েনসিয়া নিচু শটে এগিয়ে দেন পর্তুগালকে।

৮৪ মিনিটে পিতের দূরপাল্লার শট আর্জেন্টিনা গোলরক্ষক ঠেকাতে না পারলে জয় নিশ্চিত হয়ে যায় পর্তুগালের।

গত ২০ বছরে অলিম্পিক ফুটবলের পুরুষ ইভেন্টে আর্জেন্টিনার প্রথম হার এটি।

/এফআইআর/