কোপায় হারের ব্যর্থতার পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন লিওনেল মেসি। আর আসন্ন ২০১৮ বিশ্বকাপকে সামনে রেখেই মেসিকে ফেরাতে মরিয়া আর্জেন্টিনা।
জানা গেছে, বাউজা আগামী সপ্তাহেই বার্সেলোনায় যাবেন। সেখানে মেসির সঙ্গে এ নিয়ে আলোচনাও করবেন।
এরআগে অবশ্য মেসির পরিবারের একজন জানিয়েছিলেন পুনরায় ফেরার কোনও ইচ্ছাই মেসির নেই। কিন্তু বাউজা যদি ইতিবাচক কিছু করে দেখাতে পারেন তাহলে হয়তো সম্ভাবনা রয়েছে!
উল্লেখ্য, কিছুদিন আগেই মেসিকে ফেরাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আরমান্দো পেরেজ স্পেনে গিয়েছিলেন। কিন্তু তখনও ইতিবাচক কিছু শোনা যায়নি।
/এফআইআর/