আর এই ম্যাচের জন্যই শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে বিভিন্ন তোরণ। সঙ্গে পোস্টার, ব্যানার ফেস্টুনও শোভা পাচ্ছে। শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা ছিলেন তৎপর, যেসব হোটেলে দলগুলো উঠেছে সেসব হোটেলে সাধারণ মানুষদের উঠতে দিচ্ছে না পুলিশ। তবে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর কাউকে কাউকে দেওয়া হচ্ছে চেক-ইন করার সুযোগ।
এদিকে ম্যাচ শুরুর আগে ময়মনসিংহকে সুখবর দিয়েছেন ময়মনসিংহ বিভাগের সন্তান ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। সামনের বছর শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ সুপার লিগে ময়মনসিংহ বিভাগ থেকে একটি দল রাখার ঘোষণা দিয়েছেন তিনি। বলেছেন, দশ কোটি টাকা ব্যয় করা হবে দলের পেছনে আর এজন্য জোর প্রস্তুতিও চলছে।
ময়মনসিংহ স্টেডিয়ামটি পুরোনো হলেও জেলার স্বনামধন্য রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়ার নামে নামকরণটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিনের মধ্যেই এর আনুষ্ঠানিক পুনঃ নামকরণ করবেন বলে জানা গেছে ।
/এফআইআর/