মানচিনিকে কোচ হিসেবে রাখছে না ইন্টার

মানচিনিকে কোচ হিসেবে রাখছে না ইন্টারকোচ রবার্তো মানচিনিকে সরিয়ে দিয়েছে ইতালীয় ক্লাব ইন্টার মিলান। সিরি আ’র মৌসুম শুরুর আগেই তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিলো ক্লাবকর্তৃপক্ষ। নিজেদের ওয়েব সাইটে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার। 

ক্লাবটি জানিয়েছে, দুই পক্ষের সমঝোতাতেই এমনটি হয়েছে। তার জায়গায় সাবেক আয়াক্স কোচ ফ্রাঙ্ক ডি বোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাবেক ম্যানচেস্টার সিটি কোচ মানচিনি ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো ইন্টারের দায়িত্ব নেন। কিন্তু মৌসুম শুরুর আগে বেশ কয়েকটি হারের ফলে তাকে আর রাখতে চায়নি ক্লাবটি।

/এফআইআর/