বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন আজ মঙ্গলবার ফেডারেশন ভবনে প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেন। সেখানে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর, তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান ভূঁইয়া মানিক, ইমপ্রেস গ্রুপ-এর পরিচালক রিয়াজ আহমেদ খান, সাইফ পাওয়ারটেক লি.-এর চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, শার্প সিকিউরিটিজ লি.-এর পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া, কেবিসি এগ্রো প্রোডাক্টস প্রা. লি. ও ক্যাশ এগ্রো লি.- এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুধীর চৌধুরী উপস্থিত ছিলেন।
বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, সহ-সভাপতি বাদল রায়, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য মো. শওকত আলী খান জাহাঙ্গীর, মো. ফজলুর রহমান বাবুল এবং বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগও এ সময় উপস্থিত ছিলেন।
পরে এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘আমরা একটি ভবিষ্যৎ পরিকল্পনা করছি। আজ সবার সঙ্গে বসেছি তবে আমাদের আরও দু-একটি সভা লাগবে সবকিছু গুছিয়ে উঠতে। আমি আনন্দিত যে ফুটবলের ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে পথ চলতে এগিয়ে এসেছে বেশ কিছু প্রতিষ্ঠান। এখানে শুধু তাদের আর্থিক সম্পৃক্ততা নয়, তারা মূলত ফুটবল অঙ্গনে আসবেন দেশের ফুটবলকে এগিয়ে নিতে। তারা সবাই দীর্ঘ মেয়াদে ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে চান, স্বল্প মেয়াদে নয়। আমরা তাদেরকে নিয়ে এগিয়ে চলতে চাই, উন্মোচন করতে চাই দেশের ফুটবলের নতুন দিগন্ত। এমন একটা কাজ করতে চাই যার সুফল আসবে ভবিষ্যতে। বদলে যাবে ফুটবলের পথচলা।’
পৃষ্ঠপোষকদের পক্ষে বক্তব্য রাখেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর। তিনি বলেন, ‘পৃষ্ঠপোষক হিসেবে ফুটবলে আসিনি, এসেছি ফুটবলকে ভালোবেসে। আমরা বাফুফের কাছে আগামী পাঁচ-দশ বছরের একটি পরিকল্পনা চেয়েছি। দেশের ফুটবল উন্নয়নে কি কি কাজ করা দরকার সেটিই আমরা চেয়েছি বাফুফের কাছে। আশা করছি, অচিরেই আমরা একটি সুন্দর উপসংহারে পৌঁছাতে পারবো।’
/আরএম/এফআইআর/