অলিম্পিক থেকে আর্জেন্টিনার বিদায়

920x920রিও অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আগেই ছিটকে পড়লো দুইবারের অলিম্পিক জয়ী আর্জেন্টিনা। হন্ডুরাসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। এরফলে কোয়ার্টার ফাইনালে চলে গেলো হন্ডুরাস। সঙ্গে গেছে পর্তুগালও।

নকআউট পর্বে যেতে হলে এই ম্যাচে জিততেই হতো আর্জেন্টিনাকে। কিন্তু সেটি পারেনি তারা।

হন্ডুরাসের পক্ষে ৭৫ মিনিটে গোল করেন অ্যান্টোনি লোজানো এবং ইনজুরি টাইমে আর্জেন্টিনার হয়ে গোল করেন মারিসিও মার্টিনেজ।

এদিকে আলজেরিয়ার সঙ্গেও ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। সাত পয়েন্ট নিয়ে প্রথমে থেকেই পরের পর্ব নিশ্চিত করলো তারা। আর হন্ডুরাস ও আর্জেন্টিনার সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে ছিল হন্ডুরাস।

/এফআইআর/