ব্রাজিলের হয়ে একটি করে গোল করেছেন নেইমার ও লুয়ান। এদিন ম্যাচের দ্বাদশ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার। ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোলটি করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
প্রথমার্ধে আর গোল হয়নি। এরপর দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে লুয়ানের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।
শেষ চারের লড়াইয়ে হন্ডুরাসের বিপক্ষে খেলবে ব্রাজিল। একইভাবে শেষ চারে পৌঁছেছে জার্মানি। পর্তুগালকে হারিয়েছে তারা। সেমিতে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে দলটি।
/এফআইআর/