২০০২ সালে বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলেন, 'গত দুই বছরে নেইমার যে উন্নতি করেছে একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি সত্যিই গর্বিত। তবে এখনও আমার কাছে সেরা খেলোয়াড় মেসি। নেইমার এখনও মেসির চেয়ে পিছিয়ে।'
বার্সার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী রিভালদোর আশা নেইমার এক সময় বার্সেলোনার সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
২০১৩ সালে ব্রাজিলের দল সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। এরপর থেকে আলো ছড়িয়ে চলেছেন উঠতি এই ফরোয়ার্ড।
/এমআর/