চলে গেলেন ফিফার সাবেক প্রেসিডেন্ট হ‌‌‌াভেলাঞ্জ

joaohavelange-cropped_1jbwk91886sox1bsfxgewp6hlsচলে গেলেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক প্রেসিডেন্ট ব্রাজিলিয়ান জোয়াও হাভেলাঞ্জ। ১৯৭৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দীর্ঘ ২৪ বছর তিনি ফিফা সভাপতি ছিলেন। তার সময়ই মূলত আধুনিক ফুটবল ব্যাপক প্রসার লাভ করে।

নিউমোনিয়া আক্রান্ত হয়ে মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি হাসপাতালে মারা যান ১০০ বছর বয়সী হাভেলাঞ্জ। প্রায় ১ মাস ধরে অসুস্থ ছিলেন তিনি।

জুলে রিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বছর ফিফার কর্ণধার ছিলেন তিনি। জুলে রিমে এ দায়িত্ব পালন করেন প্রায় ৩৩ বছর। হাভেলাঞ্জ শুধু ফুটবল নয় বিশ্ব ক্রীড়াঙ্গনে অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তার সময়েই বিশ্বকাপ ফুটবল ১৬ থেকে ৩২ দলে উন্নীত হয়।

/এমআর/