অলিম্পিকে রেকর্ড গড়লেন নেইমার

1471451032837_lc_galleryImage_Brazil_s_Neymar_celebrateঅলিম্পিক ফুটবলের সেমিফাইনালে হন্ডুরাসের বিপক্ষে খেলতে নেমে দারুণ এক রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। খেলার মাত্র ১৪ সেকেন্ডে গোল করে অলিম্পিকে দ্রুততম গোলের রেকর্ড দখল করেছেন তিনি।

খেলার শুরুতেই নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথম মিনিটে হন্ডুরাসের রক্ষণভাগের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যান নেইমার। সেখান থেকে গোল করতে ভুল করেননি এই বার্সা তারকা।

খেলা শুরুর মাত্র ১৪ সেকেন্ড গোলটি করে অলিম্পিক রেকর্ড গড়েছেন নেইমার। অলিম্পিক ইতিহাসের দ্রুততম গোল এটি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ সেকেন্ডে গোল করে এই রেকর্ডের মালিক ছিলেন কানাডার জেনিন বেকি।

/এমআর/