এই গ্রুপের ভিন্ন বৈশিষ্ট্য হলো পাঁচটি ম্যাচ ডে’র প্রতিদিনই বেলা ১১টায় রয়েছে একটি করে ম্যাচ। বাংলাদেশে এমন সময়ে এর আগে কোনও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়নি।
মোট ২৪টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে বাছাইপর্ব। প্রতিটি গ্রুপে রয়েছে ছয়টি করে দল, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে চূড়ান্ত পর্বে। গতবারের চার সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও থাইল্যান্ড সরাসরি চূড়ান্ত পর্বে খেলছে। এরমাঝে থাইল্যান্ড আবার একটি গ্রুপের আয়োজক, তারা যদি তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় তবে সে গ্রুপের দ্বিতীয় স্থানীয় দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।
কোচ গোলাম রাব্বানী ছোটনের অধীনে বাংলাদেশের মেয়েরা গত দেড় মাস কঠোর অনুশীলন করেছে। বাংলাদেশ ২৭ আগস্ট সন্ধ্যা ছয়টায় ইরানের বিপক্ষে, ২৯ আগস্ট সন্ধ্যা ছয়টায় সিংগাপুরের বিপক্ষে, ৩১ আগস্ট সন্ধ্যা ছয়টায় কিরগিজস্তানের বিপক্ষে, ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় চাইনিজ তাইপির বিপক্ষে ও ৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় আরব আমিরাতের বিপক্ষে খেলবে।
কোচ ছোটন এখনও দল চূড়ান্ত করেননি। দু-একদিনের মধ্যে তিনি তার স্কোয়াড ঘোষণা করবেন।
/আরএম/এফআইআর/