ম্যাচের প্রথম গোলটি এসেছে প্রথমার্ধে। ২১ মিনিটে আর্দা তুরানের ক্রসে হেড করে গোল করেন ক্রোয়েশিয়ান ইভান রাকিটিচ।
এদিন প্রায় নিষ্প্রভ ছিলেন মেসি-সুয়ারেজ। বেশ কয়েকটি সুযোগ পেলেও জালে বল জড়াতে পারেননি কেউই। ৫৪ মিনিটে মেসি শট নিলেও সেটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
এ জয়ের ফলে দুই ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করলো বার্সেলোনা। গোল ব্যবধানে এগিয়ে থাকায় সমান পয়েন্ট থাকলেও শীর্ষে রয়েছে লাস পালমাস। এরপরেই রয়েছে বার্সা।
/এফআইআর/