মামুনুল-জামালকে বাদ দিয়েই মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ

মামুনুল-জামালকে বাদ রেখেই মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ দুই নির্ভরযোগ্য মিডফিল্ডার অধিনায়ক মামুনুল ইসলাম ও জামাল ভূঁইয়াকে বাইরে রেখেই মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে ২৩ সদস্যের স্বোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মামুন কুঁচকির ইনজুরির জন্য এবং জামাল তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার কারণে বাদ পড়েছেন। দলে ঠাঁই পেয়েছেন  চার নতুন মুখ। এরা হলেন- মিডফিল্ডার জাফর ইকবাল, মো. আবদুল্লাহ সেন্টু চন্দ্র সেন ও দিদারুল আলম।

এছাড়া সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার এনামুল হক শরিফ, তিন বছর পর ডাক পেয়েছেন হোল্ডিং  প্রানতোষ কুমার দাশ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।

প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড জুয়েল রানা, ডিফেন্ডার আতিকুর রহমান মিশু, ফরোয়ার্ড আমিনুর রহমান সজিব, মেহেদী হাসান তপু, ডিফেন্ডার মনসুর আমিন, মো. রুম্মন ও আতিকুর রহমান ফাহাদ।

বাংলাদেশ দল কাল মঙ্গলবার মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বে। সেখানে ১ সেপ্টেম্বর খেলবে তাদের প্রস্তুতি ম্যাচটি।

২৩ সদস্যের চূড়ান্ত  স্কোয়াড:

গোলরক্ষক: শহিদুল আলম সোহেল,  আশরাফুল ইসলাম রানা

ডিফেন্ডার: রায়হান হাসান, নাসিরউদ্দীন চৌধুরী, তপু বর্মণ, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালী ফয়সাল।

মিডফিল্ডার: প্রাণতোষ কুমার দাস, জাফর ইকবাল, সোহেল রানা, , ইমন মাহমুদ, মো. আবদুল্লাহ, সেন্টু চন্দ্র সেন, এনামুল হক শরিফ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
ফরোয়ার্ড: সোহেল রানা, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, দিদারুল আলম, শাখাওয়াত হোসেন রনি।

/আরএম/এফআইআর/