এর আগে তিন মৌসুম (২০১১ থেকে ২০১৪) চেলসির হয়ে খেলেছেন ডেভিড লুইজ। সেখান থেকে পাড়ি জমান পিএসজিতে। সেখানে দুই মৌসুম কাটিয়ে আবার পুরনো ক্লাবেই ফিরলেন তিনি।
পুরানো ক্লাবে ফিরে রোমাঞ্চিত লুইজ বলেন, ‘চেলসিতে পুনরায় যোগ দিতে পেরে আমি আনন্দিত। এই ক্লাবে আমার দারুণ কিছু স্মৃতি রয়েছে। আমি দলকে আরও এগিয়ে নিতে চাই। আমি আরও একবারনীল জার্সিতে মাঠে নামার প্রহর গুণছি।’
/এমআর/