তিন বছরে টানা তিনটি ফাইনাল হেরেছেন মেসি। কোপার শতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘বিশেষ কোপার’ ফাইনালে হারের পর হতাশা আর ধরে রাখতে পারেননি, আচমকা দিয়ে বসেন অবসরের ঘোষণা। সেই অবসর ভেঙে তিনি আর্জেন্টিনা দলে আবার ফিরেছেন নতুন কোচ এদগার্দো বাউসার সঙ্গে আলোচনার পর।
মেসির ফিরে আসা নিয়ে অনেক মন্তব্যের মধ্যে ম্যারাডোনার ওই ইঙ্গিতটাও ছিল। সরাসরি সাবেক আর্জেন্টাইন কোচকে উত্তরটা না দিলেও মেসি জানিয়ে রাখলেন ওই সময়ের পরিস্থিতিতেই সিদ্ধান্তটা নিয়েছিলেন তিনি, তাতে ছিল না অন্য কোনও রহস্য, ‘জাতীয় দলে ফিরতে পেরে আমি কৃতজ্ঞ। যদিও অবসর নিয়ে আমি কাউকে ধোঁকা দেইনি, ওই পরিস্থিতিতে আমার মন খেলা ছেড়ে দেওয়ার পক্ষেই সায় দিয়েছিল।’ বাউসার সঙ্গে কথা বলা এবং ভক্তদের ভালোবাসায় সিদ্ধান্ত পাল্টেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘(কোপা হারের পর) আমরা খুব ভেঙে পড়েছিলাম, পরে অবশ্য সেটা কাটিয়ে উঠেছি আমি। পাতোনের (বাউসা) সঙ্গে আলোচনা এবং মানুষের ভালোবাসায় সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’
/আরকে/